কিছু ম্যাচ এমন থাকে যেগুলো খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে দারুণ উত্তেজনা লুকিয়ে থাকে ।১৩ জুন রাত ১টায় হতে যাওয়া ম্যাচ Canada vs Bosnia and Herzegovina ম্যাচটিও ঠিক তেমনই একটি লড়াই। ইউরোপিয়ান অভিজ্ঞতা সমৃদ্ধ বসনিয়া একদিকে দ্রুত উন্নতি করা কানাডা । ইতোমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে ম্যাচটি নিয়ে ভক্তদের মধ্যে ।
ম্যাচে কে এগিয়ে, দলের শক্তি কোথায়, দুর্বলতা কী,জয়ের সম্ভাবনা কার বেশি সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা।
কানাডা সেই আগের দুর্বল দল নয়
একসময় কানাডাকে আন্তর্জাতিক ফুটবলে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো না । দলটি গত কয়েক বছরে অসাধারণ পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এখন তারা অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে। তরুণ খেলোয়াড়দের গতি এবং এনার্জি কানাডাকে অন্য মাত্রা দিয়েছে। দলটি দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে, উইং ব্যবহার করতে পারে এবং পুরো ম্যাচজুড়ে প্রেসিং ধরে ধরে রেখে খেলতে পারে পুরো ৯০ মিনিট।
বসনিয়া: অভিজ্ঞ কিন্তু অনিশ্চিত একটি দল
Bosnia and Herzegovina ইউরোপের একটি কঠিন দল । Bosnia সাধারণত ক্ষণভাগ বেশ গোছানো খেলা খেলে থাকে বড় সব ম্যাচ এ । খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতার অভাব নেই। ইউরোপের বিভিন্ন বড় লিগে খেলার অভিজ্ঞতা থাকার জন্য চাপের মধেও ম্যাচ সামলাতে জানে। সবচেয়ে বড় সমস্যা হলো ধারাবাহিকতা । এক ম্যাচে দুর্দান্ত খেললেও পরের ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে। এই অনিশ্চয়তা বড় টুর্নামেন্টে সমস্যা হয়ে দাঁড়ায়। বসনিয়া সাধারণত একটু ধীরে ম্যাচ শুরু করে বড় টুর্নামেন্টে শুরু থেকেই চাপ তৈরি করতে না পারলে অনেক সময় ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
দুই দলের শক্তির জায়গা কোথায় ?
কানাডা খুব দ্রুত আক্রমণে উঠতে পারে। বিশেষ করে উইং দিয়ে তাদের গতি অনেক ভয়ংকর। পুরো ম্যাচজুড়ে উচ্চ গতির ফুটবল খেলার সক্ষমতা তাদের বড় শক্তি। তরুণ খেলোয়াড়দের ক্ষুধা এবং এনার্জি ম্যাচের গতি বদলে দিতে পারে।
বসনিয়ার শক্তি - বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা তাদের অনেক খেলোয়াড়ের রয়েছে। তারা সাধারণত ডিফেন্স শক্ত রেখে খেলে এবং সহজে ভেঙে পড়ে না। র্নার ও ফ্রি-কিক থেকে বসনিয়া বিপজ্জনক হতে পারে। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা তাদের ভালো।
ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ?
মাঝমাঠের নিয়ন্ত্রণ অনেক গুরুত্বপূর্ণ । কারণ যে দল বল বেশি সময় নিজেদের কাছে রাখতে পারবে, তারাই ম্যাচ নিয়ন্ত্রণ করবে। কানাডা যদি দ্রুত পাসিং এবং প্রেসিং করতে পারে, তাহলে বসনিয়ার ডিফেন্স চাপে পড়ে যেতে পারে। বসনিয়া যদি ম্যাচের গতি কমিয়ে নিজেদের মতো করে খেলতে পারে, তাহলে কানাডার জন্য সমস্যা তৈরি হবে। মাঝমাঠের ম্যাচের ফল নির্ধারণ করতে পারে।
সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি ?
ম্যাচের শুরুতে দুই দলই কিছুটা সতর্ক ফুটবল খেলতে পারে। বড় টুর্নামেন্টে প্রথম ভুল করাটা ভয়ংকর হয়ে দাঁড়ায় অনেক সময়। সময় যত বাড়বে, কানাডা তত বেশি আক্রমণে যাবে বলেই মনে হচ্ছে। তখন বসনিয়া ডিফেন্সিভ হয়ে কাউন্টার অ্যাটাকের সুযোগ খুঁজবে। কানাডা প্রথম গোল করে, তাহলে ম্যাচ অনেকটাই তাদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। যদি বসনিয়া আগে গোল পায়, তাহলে কানাডার জন্য ম্যাচ কঠিন হয়ে যাবে।
সম্ভাব্য জয়ের হিসাব
কানাডা জিততে পারে — ৫৫% থেকে ৬০%
ড্র হওয়ার সম্ভাবনা — প্রায় ২৫%
বসনিয়ার জয়ের সম্ভাবনা — ২০% থেকে ২৫%
পরিসংখ্যান পুরোপুরি বর্তমান দলীয় অবস্থা এবং খেলার ধরন বিবেচনা করে বলা হচ্ছে।
সম্ভাব্য স্কোরলাইন
ম্যাচটি খুব বেশি গোলের নাও হতে পারে। কারণ দুই দলই শুরুতে হিসাব করে খেলবে।
সম্ভাব্য স্কোর:
কানাডা 1-1 বসনিয়া
অথবা
কানাডা 0-0 বসনিয়া
তবে শেষ বাঁশি বাজার আগে কিছুই নিশ্চিত নয়। কাগজে-কলমে এগিয়ে থাকা দলও অনেক সময় হেরে যায়। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে।
0 Comments